আলহামদুলিল্লাহ বহু প্রতিক্ষার পর শুরু হলো, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত জামেয়া আল কাসেমিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ আবেদন। বিস্তারিত নিচে দেয়া হলো।
আবেদনের ধরনঃ অনার্স
Admission Requirement (ভর্তির যোগ্যতা)
প্রথমত – যেসকল কলেজ ও প্রোগ্রাম রয়েছেঃ
এখানে প্রতিটি প্রোগ্রামে পড়াশোনার সময়কাল ৪ বছরের শুধুমাত্র আরবি ভাষা কোর্স ব্যতিত। প্রতি ছাত্র-ছাত্রীকে অবশ্যই ১২৯-১৩৫ ক্রেডিট অর্জন করতে হবে নিম্নোক্ত যেকোন একটি প্রোগ্রামে।
| College | Academic Degree |
|---|---|
| College of the Holy Quran | Bachelor of Science in the Holy Quran |
| College of Sharia and Islamic Studies | Bachelor of Arts in Sharia and Islamic Studies |
| College of Arts and Humanities | Bachelor of Arts in Arabic Language and Literature |
| College of Communication | Bachelor of Arts in Media |
| College of Economics and Management | Bachelor of Arts in Economics |
যেসকল মেজর রয়েছে আবেদনের জন্যঃ
- BACHELOR IN EXEGESIS AND QURAN SCIENCES
- BACHELOR OF ARTS IN ARABIC LANGUAGE AND LITERATURE
- BACHELOR OF ARTS IN MASS COMMUNICATION
- BACHELOR OF ARTS IN ECONOMICS
- BACHELOR IN FOUNDATIONS OF RELIGION
- BACHELOR IN JURISPRUDENCE AND ITS FOUNDATIONS
- BACHELOR OF ARTS IN CIVILIZATION AND ISLAMIC HISTORY
- BACHELOR OF QURANIC READINGS
দ্বিতীয়ত – যেসকল ভাষায় পড়ানো হবেঃ
- আরবিতে যেসকল বিষয় পড়ানো হবেঃ College of Sharia and Islamic Studies, College of Arts and Humanities and College of the Holy Quran এর প্রোগ্রামগুলো আরবি ভাষায় পড়ানো হবে।
- আরবি ও ইংরেজিতে যেসকল বিষয় পড়ানো হবেঃ College of Economics and Management, College of Communication এর প্রোগ্রামগুলো আরবি ও ইংরেজি উভয় ভাষায় পড়ানো হবে।
- যারা অনারবি ছাত্র-ছাত্রী থাকবে তাদেরকে এক বা দুইটি আরবি ভাষা ইন্টেন্সিভ প্রোগ্রামে জয়েন করতে হবে ল্যাংগুয়েজ সেন্টার এর অধীনে।
তৃতীয়ত – একাডেমিক প্রোগ্রামে ভর্তির যোগ্যতাঃ
1. Holders of a Secondary School (High School) Certificate or its equivalent
- College of the Holy Quran, College of Sharia and Islamic Studies, College of Arts and Humanities and College of Communication এই কলেজগুলো থেকে যেসকল প্রোগ্রাম অফার করছে সেখানে ভর্তির জন্য মিনিমাম ৭০% মার্ক থাকতে হবে।
- College of Economics and Management এই কলেজগুলো থেকে যেসকল প্রোগ্রাম অফার করছে সেখানে ভর্তির জন্য মিনিমাম ৭৫% বা তার বেশি মার্ক থাকতে হবে।
- যেসকল ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বা মাদ্রাসা হাইস্কুল লেভেল থেকে ৭৫% বা তার বেশি মার্ক নিয়ে পাশ করেছে তারা College of Holy Quran, College of Sharia and Islamic Studies and College of Arts and Humanities এই কলেজগুলোর প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারবে।
- যেসকল ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কমার্শিয়াল হাইস্কুল থেকে ৮০% মার্ক বা তার বেশি নিয়ে পাশ করেছে তারা College of Economics and Management এই কলেজের প্রোগ্রামগুলো এনরোল করতে পারবে।
- সবক্ষেত্রেই বিবেচনায় রাখতে হবে যেন ছাত্র-ছাত্রীদের হাইস্কুল লেভেলের পড়াশোনা ৩ বছর বা এর কম না হয়।
2. Student-specific Information
- স্টুডেন্ট যেই হাইস্কুল সার্টিফিকেট নিবে সেটি অবশ্যই UAE (United Arab Emirates) এর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এর সমমান হতে হবে।
- ছাত্র-ছাত্রীকে কোনভাবেই পূর্বে আল-কাসিমিয়া ইউনিভার্সিটি অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে বহিস্কৃত হওয়া যাবেনা।
- আবেদনের সময় প্রত্যেক ছাত্র-ছাত্রীর সার্টিফিকেট অর্জনের তারিখ ২বছরের অধিক অতিক্রম করা যাবেনা।
- প্রত্যেক ছাত্র-ছাত্রীর বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে ও সর্বোচ্চ ২০ বছর। এর থেকে বেশি হওয়া করা যাবেনা। (২০ চলমান থাকলে অসুবিধা নেই তবে ২০ অতিক্রম করা যাবেনা)
- প্রত্যেক ছাত্র-ছাত্রী তাদের রিকোয়ার্ড ডকুমেন্টস ছাড়া কোন কোর্সে এনরোল হতে পারবেনা।
- সকল দাখিলকৃত ডকুমেন্টস যেগুলো ভর্তির জন্য প্রয়োজনীয় সেগুলোকে ভেরিফাই করা হবে এবং প্রোগ্রামে এনরোল করতে পারবে কিনা তা দেখা হবে।
- অ্যাডমিশন রিকোয়ারমেন্ট মিলে গেলেই ছাত্র-ছাত্রীর ভর্তি কনফার্ম হয়ে যাবেনা। ইউনিভার্সিটির অ্যাডমিশন পলিসি ও সেখানকার ছাত্র-ছাত্রী থাকার ক্যাপাসিটির উপরে নির্ভর করে।
- প্রতিটি প্রোগ্রামে নির্দিষ্ট সংখ্যক আবেদন গ্রহন করা হবে। উচ্চতর গ্রেড সহ ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে, তার পরে যারা সাম্প্রতিক স্নাতক সম্পন্ন করেছেন, এবং পরবর্তীতে অন্যদের তুলনায় বয়সে ছোট ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রতিটি ছাত্র-ছাত্রীকে অবশ্যই আরবি ভাষা প্লেসমেন্ট টেস্ট পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। এটি মূলত ছাত্র-ছাত্রীদের আরবি ভাষা দক্ষতা যাচাই করবে ও পরবর্তীতে তাদেরকে সরাসরি অনার্সে এনরোল হবে কিনা সেটির ব্যাপারে সিদ্ধান্ত নিবে। নয়ত তাদেরকে সরাসরি আরবি ভাষা ইন্টেন্সিভ প্রোগ্রামে অংশগ্রহন করতে হবে।
Required Documents প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- পাসপোর্ট।
- ছবি (3×4)। (সাদা ব্যাকগ্রাউন্ডে)
- জন্ম সনদ।
- UAE এর ভিসা। (বর্তমানে কেউ যদি UAE তে অবস্থান করে তাদের জন্য)
- ন্যাশনাল আইডি কার্ড। (যদি থাকে আবশ্যক না)
- এসএসসি/দাখিল এর সার্টিফিকেট ও মার্কশিট।
- এইচএসসি/আলিম এর সার্টিফিকেট ও মার্কশিট।
- EmSAT সার্টিফিকেট (এটি শুধুমাত্র UAE এর আবেদনকারীদের জন্য যাদের সার্টিফিকেট UAE এর ১২ গ্রেড সমমান নয় তাদের এই পরীক্ষার সার্টিফিকেট প্রয়োজন হবে)
- IELTS/TOEFL (শুধুমাত্র সাবজেক্ট ভেদে এটি প্রয়োজন হবে যারা আরবি মিডিয়ামের প্রোগ্রামে আবেদন করবে তাদের দরকার হবেনা)
- প্রশংসাপত্র /তাজকিয়া/পুলিশ ক্লিয়ারেন্স।
- মেডিকেল সার্টিফিকেট (যদি থাকে যেকোন সরকারি হাসপাতাল থেকে নিলেই হবে)
- দুইটি অনলাইন ফরম পূরন করতে হবে। (সেটি আমরাই দিয়ে থাকি)
- ফেসবুক (Facebook)+ টুইটার (Twitter)+ স্কাইপ (Skype) + ইন্সটাগ্রাম (Instagram) আইডির লিংক (না থাকলে খুলে নিতে হবে।)
- জামেয়ার ফেসবুক + ইন্সটাগ্রাম আপনি ফলো করেন তার স্ক্রিনশট (লিংক নিচে দেয়া থাকবে।)
- কোভিড ভ্যাক্সিন সার্টিফিকেট (যদি ২ ডোজ করোনা ভাইরাসের ভ্যাক্সিন দেয়ার সার্টিফিকেট থাকে তবে সেটি দিতে হবে)
বিঃদ্রঃ কোন কাগজ বাংলা বা অন্য ভাষায় হওয়া যাবেনা যদি থাকে তবে অবশ্যই সেটিকে আরবি/ইংরেজি অনুবাদ করে নিতে হবে এবং সিলেকশ হবার পর সংযুক্ত আরব আমিরাত এম্বাসি থেকে আপনার সার্টিফিকেট ও মার্কশীট সত্যায়িত করে নিতে হবে। কিভাবে কাগজ সত্যায়ন করবেন তা জানতে এই লিংকে ক্লিক করুন।
জামেয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক – ফলো দেয়ার জন্যঃ
স্কলারশিপ প্রোগ্রাম এর সুবিধা/যা যা অফার করছেঃ
- এটি শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত এর বাহিরের ছাত্র-ছাত্রীদের জন্য।
- শুধুমাত্র আন্তর্জাতিক ছাত্ররা বিশ্ববিদ্যালয় দ্বারা নির্ধারিত একটি মাসিক উপবৃত্তি পাবে।
- শুধুমাত্র ভর্তিকৃত আন্তর্জাতিক ছাত্রদের গ্রীষ্মকালীন সেমিস্টারে মাসিক উপবৃত্তি দেওয়া হয়। গ্রীষ্মকালীন সেমিস্টারের জন্য তালিকাভুক্তি ঐচ্ছিক।
- স্কলারশিপ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা তাদের মোট ক্রেডিটের ৫০% শেষ করার পর এবং তাদের ক্রমবর্ধমান জিপিএ কমপক্ষে ২.০০ হলে একটি বিমান টিকেট পাবে (রাউন্ড ট্রিপ)।
- ছাত্রদের আবাসিক ভিসা এবং এমিরেটস আইডি কার্ড আইডি সম্পর্কিত সমস্ত খরচের জন্য বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে।
- বিশ্ববিদ্যালয় শুধুমাত্র আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্বাস্থ্য বীমা প্রদান করবে।
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করবে।
- বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ক্যাম্পাসে পরিবহন ব্যবস্থা সরবরাহ করে।
- বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে গৃহীত হওয়ার পর যদি আন্তর্জাতিক ছাত্ররা সময়মতো সংযুক্ত আরব আমিরাতে না পৌঁছায়, তাহলে তাদের ভিসা বাতিল হয়ে যাবে।
- ছাত্রদের স্নাতক শেষ করার পর তাদের নিজ দেশে ফেরার বিমান টিকিট দেওয়া হয়।
Terms and Conditions (শর্তাবলী)ঃ
- স্কলারশিপ প্রাপ্ত ছাত্রদের অবশ্যই প্রতি সেমিস্টারে কোর্সে এনরোল হতে হবে এবং কোর্স প্রত্যাহার করা যাবেনা।
- স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রমবর্ধমান জিপিএ কমপক্ষে ২.00 (৭০%) হতে হবে।
- যদি তাদের ক্রমবর্ধমান GPA ২.00 (৭০%) এর নিচে হয়, তাহলে বিশ্ববিদ্যালয় স্কলারশিপ এর ব্যাপারে বিধান পর্যালোচনা করবে।
- স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে তাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। এই সময়কালে তারা কোন ধরনের কাজ করার পারমিশন পাবেনা। যদি কোন শিক্ষার্থী এই শর্ত লঙ্ঘন করে, তাহলে তার স্কলারশিপ বাতিল করা হবে।
- স্কলারশিপ ছাত্রদের অবশ্যই সর্বোচ্চ এক শিক্ষাবর্ষের মধ্যে ইন্টেন্সিভ আরবি ভাষা প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করতে হবে। তারা তা করতে ব্যর্থ হলে, বিশ্ববিদ্যালয় তাদের স্কলারশিপ এর ব্যাপারে পর্যালোচনা করবে।
- শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে চলতে হবে।
- শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বা প্রত্যাহার করা বা পূর্বানুমতি ছাড়া দেশ ত্যাগ করার অনুমতি নেই।
আবেদনের ডেডলাইনঃ ৩০ জুন ২০২৫।
📌 অনুবাদ, আবেদন ও যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 📌
Facebook: https://www.facebook.com/scholarshipcarecenter/
WhatsApp Number: +8801779-748813 (Text Only)
Email: scholarshipcarecenter10@gmail.com
📌 আমাদের কমিউনিটি গ্রুপসমূহ 📌
YouTube Channel: https://www.youtube.com/channel/UChwJGBj5Db9fatEaFnnsM0g
Telegram Channel: https://t.me/scholarshipcarecentercommunity
Facebook Group: https://www.facebook.com/groups/scholarshipcarecenter/
Our Website: https://scholarshipcarecenter.com/
WhatsApp Group: https://chat.whatsapp.com/Cxi4R8KwGIAB28I2jhUW0h

